ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

তালতলীতে বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
তালতলীতে বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: তালতলীতে বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত এ সভায় সরকারি দপ্তর, সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রকৃত মৎস্যজীবীদের সমন্বয়ে জলমহাল ইজারা প্রদান করা হবে। একই সঙ্গে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে নিষেধাজ্ঞা (ব্যান) সময়ে দরিদ্র জেলে পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা, সমবায় সমিতি গঠন, পরিবেশবান্ধব জাল বিতরণ, ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম ও ওয়েস্টবিন বিতরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইন প্রয়োগে সহযোগিতা করার জন্য সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, তালতলী প্রেসক্লাবের সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি ও নেটওয়ার্ক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএসের ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিসনেট প্রকল্পের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, মো. আশরাফ হোসেন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মিসেস এমেন রাখাইনসহ মৎস্যজীবী নেতৃবৃন্দ।

ফিসনেট প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা দিচ্ছে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোর্টিয়াম লিড সংস্থা হিসেবে কাজ করছে উত্তরণ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
গ্রাম আদালতের সেবা নিতে বেতাগীতে সচেতনতামূলক আলোচনা সভা

গ্রাম আদালতের সেবা নিতে বেতাগীতে সচেতনতামূলক আলোচনা সভা

ad300