ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
বরগুনায় ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ ছবির ক্যাপশন: বরগুনায় ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
ad728

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে রাখা নবজাতক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বরিশাল বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাস থেকে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, গত সোমবার বিকেলে বামনা উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে একটি দোকানের পেছনে নারিকেল গাছের পাশ থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা অবস্থায় নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির নাড়ি তখনো কাটা হয়নি এবং তার শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার নাড়ি কেটে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শিশুটির পরিচর্যার জন্য তাকে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়।

শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের খবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে এলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে একজন চিকিৎসক, একজন নার্স, সমাজসেবা কর্মকর্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রশাসন জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রশাসনের দ্রুত মানবিক উদ্যোগে মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়া এই নবজাতকের উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলে

পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলে

ad300