ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ!

  • প্রকাশের সময় : Aug 27, 2026 ইং
বরগুনায় মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায় মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ!
ad728

ফ্যাক্ট চেক (শেষকথা অনলাইন ডেস্ক): বরগুনা সদর উপজেলার মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি ও বিষয় পরিবর্তন সংক্রান্ত প্রশাসনিক জটিলতাকে কেন্দ্র করে অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ নাসিমা পারভীনের পক্ষে আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন শিক্ষক বদলি সফটওয়্যারে বিষয়ভিত্তিক শিক্ষক বিভাজনের সময় সহকারী শিক্ষক মোসাঃ শারমীন জাহানের বিষয় নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেয়। বিষয়টি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জেলা শিক্ষা অফিসে প্রশাসনিক তদন্তাধীন---

অভিযোগে বলা হয়েছে, গত ৯ আগস্ট দুই ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক বদলি-সংক্রান্ত তথ্য জানতে চান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করলেও তাঁর অনুমতি ছাড়া বক্তব্য গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ‘মাসুদ পারভেজ’ নামক এক ব্যক্তির মাধ্যমে চাঁদা দাবি করা হয়!

পরবর্তীতে গোপনে ধারণ করা এসব ভিডিও এর খণ্ডিত অংশ ব্যবহার করে গত ২৩ আগস্ট একটি ফেসবুক পেজে এবং ২৬ আগস্ট একটি সংবাদপত্রে মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে। উক্ত লিগ্যাল নোটিশে সাত দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ad300