আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী থানায় একাধিক মামলার আসামি এবং আরপাঙ্গাসিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ ওরফে ‘নয়া’ তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল। গত রোববার (২৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বরিশালের কাউনিয়া থানাধীন কাউনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে আমতলী থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News