ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’ এর উদ্বোধন

  • প্রকাশের সময় : Apr 11, 2026 ইং
বরগুনায় তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’ এর উদ্বোধন ছবির ক্যাপশন: বরগুনায় তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’ এর উদ্বোধন
ad728

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত তিন দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি)। এ সময় বরগুনা জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা (সাবেক সহ-সভাপতি) সালেহ ফারুকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ,ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে বলা হয়, বিসিক উদ্যোক্তা মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ নানা ধরনের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর দগ্ধ একজন

আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর দগ্ধ একজন

ad300