ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার সৌন্দর্য

  • প্রকাশের সময় : Apr 14, 2026 ইং
বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার সৌন্দর্য ছবির ক্যাপশন: বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার সৌন্দর্য
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: নানা আয়োজনে বরগুনার বেতাগীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার পাশাপাশি এবার প্রথমবারের মতো আলপনার মাধ্যমে নববর্ষকে বরণ করার আয়োজন ছিল অন্যতম আকর্ষণ।

নববর্ষের সকালে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বর্ণাঢ্য রেলি থেকে শুরু করে সকল আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং সমাজসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিকে রংতুলির ছোঁয়ায় আলপনায় সাজিয়ে প্রথমবারের মতো বাংলা নববর্ষকে বরণ করার এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় ‘গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’। আয়োজকরা জানান, এটি ছিল এক নতুন অনুভূতি ও আনন্দের প্রকাশ, যা সবার সম্মিলিত ভালোবাসার প্রতিফলন। এই আয়োজন সফল করতে যারা সময়, শ্রম ও সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপজেলা প্রশাসনের শুভেচ্ছা বার্তায় বলা হয়, বাঙালির হাজার বছরের ঐতিহ্য—ভাষা, সাহিত্য, কলা-কৃষ্টি, খনা ও চণ্ডীমঙ্গল, শ্রীকৃষ্ণকীর্তন, শাইরী, চর্যাপদ থেকে ধামাইল, ইবাদত ও বিভিন্ন পূজা-পার্বণ—আমাদের জীবনচর্চার অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্য আমরা হৃদয়ে ধারণ করে দৈনন্দিন আচরণ, চিন্তা ও প্রকাশে লালন করি।

বার্তায় আরও সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। “আমরা বাঙালি, আমরা বাংলাদেশি”—এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নতুন বছরের পথচলা আরও সুন্দর, রঙিন ও আশাবাদী হোক—এ প্রত্যাশা সবার।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৮ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা:

১৮ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300