ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বেতাগীতে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : May 4, 2026 ইং
বেতাগীতে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন: বেতাগীতে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভার নতুন করে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় পৌরবাসী। তাদের অভিযোগ, ট্যাক্স অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন।

সোমবার (৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সচেতন বেতাগী পৌরবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আমিন, সুজনের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এবং নারী নেত্রী লাবণী আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুল ইসলাম চিনু, মো. জলিলুর রহমান খোন্দকার, মো. রিপন খান ও মেরী আক্তারসহ অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার স্বার্থে জনগণ নিয়মিত কর পরিশোধ করে আসছে। তবে বর্তমানে নির্বাচিত পৌর পরিষদ না থাকার সুযোগে নতুন করে যে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, তা আগের তুলনায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমিত আয়ের বাস্তবতা বিবেচনা না করেই কর নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ফলে অধিকাংশ পৌরবাসীর পক্ষে এই বর্ধিত কর পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

স্মারকলিপিতে কয়েকটি দাবি তুলে ধরা হয়—অবিলম্বে নতুন ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স বাতিল, জনপ্রতিনিধি নির্বাচনের পর নতুন করে কর নির্ধারণ, সহনীয় পর্যায়ে কর কমানো এবং ভবিষ্যতে কর বৃদ্ধির আগে জনগণের মতামত গ্রহণ ও আপত্তি শুনানির ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ মার্চ ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Seshkatha News

২৬ মার্চ ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Seshkatha News

ad300