ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা রিপোর্টার্স ইউনিটির অভিষেক বে-অফ-বেঙ্গলে

  • প্রকাশের সময় : Jul 23, 2026 ইং
বরগুনা রিপোর্টার্স ইউনিটির অভিষেক বে-অফ-বেঙ্গলে ছবির ক্যাপশন: বরগুনা রিপোর্টার্স ইউনিটির অভিষেক বে-অফ-বেঙ্গলে
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হাওলাদার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বরগুনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার। প্রধান নির্বাচন কমিশনার গোবিন্দ চন্দ্র মালাকার সভা সঞ্চালনা ও কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন।

সভা শেষে শহরের হোটেল বে-অব-বেঙ্গল-এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, উপস্থিত থেকে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান তিনি।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাজিবুল ইসলাম, সহসভাপতি রাশেদ আহমেদ বশির ও মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইশতি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আরিফুর রহমান খান, দপ্তর সম্পাদক রিপন মালী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মহিবুল্লাহ কিরণ, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ মনীজা, সাংস্কৃতিক সম্পাদক শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার, গোবিন্দ চন্দ্র মালাকার, সোহেল তানভীর এবং মাহাবুবুল আলম মান্নু। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার বামনায় ৬ মামলার পলাতক আসামি মামুন গ্রেপ্তার

বরগুনার বামনায় ৬ মামলার পলাতক আসামি মামুন গ্রেপ্তার

ad300