ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বিষখালী নদীর চর দখল করে ইটভাটার পরিধি বাড়ানোর অভিযোগ!

  • প্রকাশের সময় : Sep 6, 2026 ইং
বরগুনায় বিষখালী নদীর চর দখল করে ইটভাটার পরিধি বাড়ানোর অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায়-বিষখালী-নদীর-চর-দখল-করে-ইটভাটার-পরিধি-বাড়ানোর-অভিযোগ! -
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকায় বিষখালী নদীর তীর ও চর দখল করে ইটভাটার পরিধি বাড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর চর ভরাট, তীর কেটে মাটি উত্তোলন এবং নদীর জায়গা ইটভাটার স্থাপনার আওতায় নেওয়ার কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নাব্যতা সংকট, নদীভাঙন ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাইনচটকি থেকে কালীরচর পর্যন্ত নদীতীরবর্তী এলাকায় একাধিক ইটভাটা রয়েছে। স্থানীয়দের দাবি, নদীতীর থেকে মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে মাটি উত্তোলন চলায় নদীর তীর দুর্বল হয়ে বাঁধ ও আশপাশের জনপদ ঝুঁকির মুখে পড়ছে। তবে নদী বা সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন নদীতীরবর্তী শায়লা এন্টারপ্রাইজের মালিক মো. গোলাম মোস্তফা কিসলু। তাঁর দাবি, ইটভাটার জন্য ব্যবহৃত জমি তাঁদের রেকর্ডীয় সম্পত্তি। পরিবেশকর্মী মো. আরিফুর রহমান বলেন, নদীর তীর ও চর দখল, ভরাট এবং মাটি উত্তোলন বিষখালীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি নদীর সীমানা জরিপ, দখল-ভরাট উচ্ছেদ এবং ইটভাটাগুলোর জমির মালিকানা ও পরিবেশগত অনুমোদন যাচাইয়ের দাবি জানান। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক জরিপ ও তদন্তের মাধ্যমে নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখল ও মাটি কাটা বন্ধ করতে হবে। সংশ্লিষ্টদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে নদীভাঙন ও নাব্যতা সংকট আরও তীব্র হয়ে বৃহত্তর এলাকার জনজীবন ও পরিবেশকে ঝুঁকিতে ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের রাজনীতিতে পরিচিত মুখ নুরুল ইসলাম মনি

দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের রাজনীতিতে পরিচিত মুখ নুরুল ইসলাম মনি

ad300