ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ইমন হত্যার বিচার দাবিতে আমতলীতে মহাসড়ক অবরোধ: ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • প্রকাশের সময় : Aug 16, 2026 ইং
ইমন হত্যার বিচার দাবিতে আমতলীতে মহাসড়ক অবরোধ: ২৪ ঘণ্টার আলটিমেটাম ছবির ক্যাপশন: ইমন হত্যার বিচার দাবিতে আমতলীতে মহাসড়ক অবরোধ: ২৪ ঘণ্টার আলটিমেটাম
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন (১৫) হত্যার বিচার ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর তদন্ত দাবি করেন তারা। বিক্ষোভ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। ইমন কীভাবে ও কেন হত্যার শিকার হলো এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

আন্দোলনকারীরা বলেন, একজন স্কুলছাত্রের এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উ

বরগুনায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উ

ad300