ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তিন দিনের সফরে নিজ জেলা বরগুনায় চিফ হুইপ

  • প্রকাশের সময় : Mar 19, 2026 ইং
তিন দিনের সফরে নিজ জেলা বরগুনায় চিফ হুইপ ছবির ক্যাপশন: তিন দিনের সফরে নিজ জেলা বরগুনায় চিফ হুইপ
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: আলহাজ্ব নুরুল ইসলাম মনি তিন দিনের সরকারি সফরে বরগুনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১টায় তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছান। সেখানে যোহরের নামাজ আদায় শেষে বিকাল ৪টায় বরগুনা সার্কিট হাউসে পৌঁছান।

চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বরগুনা সার্কিট হাউস থেকে বেতাগীর উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টায় মোকামিয়া দরবার শরীফে মাজার জিয়ারত করবেন। পরে বেতাগীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। মতবিনিময় শেষে তিনি বামনার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করবেন।

এদিন বিকেলে পাথরঘাটার মনিপুরে মা–বাবার কবর জিয়ারত শেষে কাকচিড়ায় অবস্থান ও ইফতার করবেন। সন্ধ্যায় তিনি বরগুনা সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।

আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৮টায় পাথরঘাটা সদর মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করবেন। পরে বেলা ১১টায় বরগুনায় ফিরে সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে বেলা ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাত ১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসল

নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসল

ad300