ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে পোনা মাছ শিকার: দুই জেলে আটক ও নৌকা জব্দ

  • প্রকাশের সময় : May 2, 2026 ইং
তালতলীতে পোনা মাছ শিকার: দুই জেলে আটক ও নৌকা জব্দ ছবির ক্যাপশন: তালতলীতে পোনা মাছ শিকার: দুই জেলে আটক ও নৌকা জব্দ
ad728

বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় অবৈধভাবে ফাঁদ পেতে পোনা মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

গত শুক্রবার (১ মে) রাত ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া লঞ্চঘাটসংলগ্ন এলাকায় নিদ্রা-সখিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার তানজিল মোল্লা (২৫) ও জোবায়ের (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের আরও চার সহযোগীর নাম জানা গেছে। তারা হলেন— ইসমাইল বেপারী, সাইফুল বেপারী, সিদ্দিক বেপারী ও জুয়েল মোল্লা। অভিযানের সময় তারা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় ফাঁদ (চাই) ব্যবহার করে মাছ শিকার করার সময় দুই জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত বড় আকারের দুটি ফাঁদ উদ্ধার করা হলেও পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা তা আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার দুপুরে তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।

নিদ্রা-সখিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, ইঞ্জিনচালিত নৌকা ও বড় ফাঁদ ব্যবহার করে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ নির্বিচারে আহরণ করা হচ্ছিল। এতে নদীর মাছের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় গাছ কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে বেঁধে নির্যাতন

পাথরঘাটায় গাছ কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে বেঁধে নির্যাতন

ad300