ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

  • প্রকাশের সময় : Jun 30, 2026 ইং
পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ ছবির ক্যাপশন: পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনার পাথরঘাটা উপজেলায় ৪ হাজার ৭৮৬ জন উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ, নারিকেল চারাসহ বিভিন্ন প্রজাতির চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন-

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ। এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল, চরদুয়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইরফান আহমেদ সোয়েন, উপজেলা মহিলা দলের সভাপতি ইশরাত জাহান শিরিন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, ফসলের আবাদ বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ, চারা ও সার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগকে আরও বেগবান করা হচ্ছে। তারা আরও বলেন, সরকারি সহায়তায় প্রাপ্ত বীজ ও চারার যথাযথ ব্যবহার ও পরিচর্যা নিশ্চিত করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের নিজ উদ্যোগেও আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী অতিরিক্ত চারা সংগ্রহ করে রোপণ করলে দেশের সবুজায়ন কর্মসূচি আরও সফল হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ৪ হাজার ৭৮৬ জন উপকারভোগী কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু!

বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু!

ad300