ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীর পর এবার বেতাগী পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
আমতলীর পর এবার বেতাগী পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি ছবির ক্যাপশন: আমতলীর পর এবার বেতাগী পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীর পর এবার বেতাগী পৌরসভায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, গত রোববার (২৮ জুন) দিবাগত রাতে বেতাগী পৌরসভার ৮৭ নম্বর মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা বিদ্যালয়ের একটি কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় একটি সিলিং ফ্যানও খুলে নিয়ে যায় চোরেরা। তবে তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার সময় কিছু মালামাল কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। আজ সোমবার সকালে বিদ্যালয় খুলতে এসে শিক্ষকরা দরজার তালা ভাঙা ও কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, চলতি বছর ও গত বছর মিলিয়ে বেতাগী উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, চুরি হওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, রাতের পাহারা বৃদ্ধি এবং বিদ্যালয়গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ: তালতলীর প্রধা

প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ: তালতলীর প্রধা

ad300