ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

  • প্রকাশের সময় : Jul 12, 2026 ইং
বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: ছবির ক্যাপশন: বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:
ad728
মাদক, ডেঙ্গু ও জলাবদ্ধতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান:

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার ---

উক্ত সভায় কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বরগুনা পৌর প্রশাসক সজল চন্দ্র শীল। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি হাম, ডেঙ্গু প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে সরকারি সংস্থার পাশাপাশি জনসাধারণকে সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়াও সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.এস.এম. কাসেম, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আবদুর শাকুর, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বার্তা প্রেরক - হাফিজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ১৩২ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

বরগুনায় ১৩২ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

ad300