ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে মাদকসন্ত্রাস,যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধ বিষয়ক একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক: জেলা পরিষদ ও জেলা বিএনপির আহ্বায়ক, মোহাম্মদ ইব্রাহীম: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বরগুনা, ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ: সিভিল সার্জন বরগুনা, সজল চন্দ্র শীল: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ADC (রাজস্ব) বরগুনা, মোঃ শাহ আজিজ: উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আমিন, পাবলিক প্রসিকিউটর ও সাবেক পৌর বিএনপির সভাপতি, উপস্থিত ছিলেন বরগুনার স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদক আজ দেশ ও জাতির জন্য ক্যান্সারে পরিণত হয়েছে;এটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিত অভিভাবকদের অনুরোধ করব, আপনার সন্তান ঠিক সময়ে স্কুলে যাচ্ছে কিনা, সন্ধ্যার পর ঘরে ফিরছে কিনা—তার খোঁজ রাখুন। মাদককে না বলুন। একটু অসচেতনতাই সন্তানকে মাদকের অন্ধকারে ঠেলে দিতে পারে। বরগুনাকে মাদকমুক্ত করতে হলে প্রতিটি ঘর থেকেই প্রতিরোধ শুরু করতে হবে। সমাজকে নিরাপদ ও সুস্থ রাখতে সচেতনতার বিকল্প নেই — আসুন সবাই মিলে একটি সুন্দর, মাদকসন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত বরগুনা গড়ে তুলি। 

জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, “মাদক আর যৌতুক আমাদের সমাজের জন্য একটি অভিশাপ—জনগণ সোচ্চার না হলে এই ব্যাধি নির্মূল করা কঠিন হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর মাদক/সন্ত্রাস দমনে পুলিশকে আরও কঠোর  হবার আহ্বান জানান। জেলা পরিষদ এ আমি সার্বক্ষণিক আপনাদের জন্য আছি এবং ইনশাআল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকবো। যেকোনো সহযোগিতায় আমাকে আপনাদের পাশে পাবেন”

অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “বরগুনায় মাদক ব্যবসায়ীদের জন্য কোনো আশ্রয় নেই। মাদক প্রতিরোধে প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি আপনাদের সচেতনতা সবচেয়ে জরুরি। এখানে কোনো তদবির চলবে না—মাদকসহ কাউকে পাওয়া গেলে আইন অনুযায়ী তাৎক্ষণিক গ্রেফতার করা হবে। মাদকমুক্ত বরগুনা গড়তে সচেতন অভিভাবকসহ সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।”


ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ (সিভিল সার্জন) বরগুনা তার বক্তব্যে আয়োজিত সভার মূল উপজীব্যের পাশাপাশি হাম এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান। 

উক্ত আলোচনা সভায় অ্যাডভোকেট নুরুল আমিন, পাবলিক প্রসিকিউটর, বরগুনায় মাদক মারাত্মক সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাদক ব্যবসা আর মাদক সেবন—দুটোই জঘন্য অপরাধ এবং এ ব্যাপারে আদালত কোনো ছাড় দেবে না। মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রমাণসহ দ্রুত বিচার নিশ্চিত করা এবং মাদকমুক্ত বরগুনা গড়াই আমাদের এখন প্রধান লক্ষ্য।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযো

এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযো

ad300