ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির ৩য় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : Apr 20, 2026 ইং
বরগুনায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির ৩য় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন: বরগুনায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি কার্যক্রম
ad728
বরগুনা প্রতিনিধি: সারাদেশে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘জরুরি টিকাদান কর্মসূচি’র অংশ হিসেবে বরগুনার আমতলী উপজেলায় ৩য় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে,

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মুস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, পুলিশ সুপার ও সিভিল সার্জন, বরগুনা।

উদ্বোধন শেষে তিনি সকাল ৯টা থেকে আমতলীতে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় টিকাদান কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সফরসূচি অনুযায়ী,গত রবিবার বিকেলে সচিবালয় থেকে রওনা দিয়ে রাতে সদরঘাট থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এরপর সোমবার ভোরে বরিশাল পৌঁছে সড়কপথে আমতলীতে আসেন।

সোমবার বিকেলে তিনি বরগুনা শহরে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বরগুনা সদর উপজেলায় টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী মঙ্গলবার বিকেলে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে রাতে লঞ্চযোগে ঢাকার পথে যাত্রা করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাম-রুবেলা নির্মূলে এ ধরনের জরুরি টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকল অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ স

বরগুনায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ স

ad300