ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগী উপজেলায় দাখিল পরিক্ষায় প্রথম হাফিজা আক্তার -

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
বেতাগী উপজেলায় দাখিল পরিক্ষায় প্রথম হাফিজা আক্তার - ছবির ক্যাপশন: বেতাগী উপজেলায় দাখিল পরিক্ষায় প্রথম হাফিজা আক্তার -
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বেতাগী ছালেহিয়া আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফিজা আক্তার। সে সাধারণ বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, হাফিজা আক্তার ১১৫২ নাম্বার অর্জন করেছে । তার এই অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় আনন্দের জোয়ার বইছে।

হাফিজা আক্তারের পিতা মোঃ আব্দুল হাদী , আব্দুস সোমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতাঃ নাজমুন নাহার লাকী , উত্তর ঝোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের এই সাফল্যের বিষয়ে হাফিজা আক্তার জানান, তার এই অর্জনের পেছনে নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অবদান রয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও মানুষের সেবা করার জন্য সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে।

হাফিজা'র পিতা মোঃ আব্দুল হাদী বলেন, মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে শুরু থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী ছিল এবং নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন ছিল। তার এই অর্জনে আমি শিক্ষক হিসেবে যেমন আনন্দিত, আমি সকলের কাছে দোয়া চাই, আমার মেয়ে যেন তার আগামী দিনের পদচারণায় সফল হতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ad300