পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ‘প্রকৃতি রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি—সবুজ পৃথিবী আমাদের সবার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বন বিভাগ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে বন বিভাগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-জলাভূমি দখল ও দূষণের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রকৃতি রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News