ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু

  • প্রকাশের সময় : Apr 5, 2026 ইং
বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু ছবির ক্যাপশন: বরগুনায় হামের টিকাদান কর্মসূচি
ad728
বরগুনা প্রতিনিধি: দেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে বরগুনা জেলার সদর উপজেলা ও পৌরসভাকে হামের হটস্পট ঘোষণা করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বরগুনায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে বরগুনা সদর উপজেলার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, জেলার বিভিন্ন উপজেলার চিকিৎসক, প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা সদর ও পৌরসভার সব স্পটে সরকারি উদ্যোগে ৬ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, ইপিআই কার্ড অনুযায়ী শিশুরা ৯ মাস বয়সে এমআর টিকার প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ পেয়ে থাকে। যেসব শিশু ইতোমধ্যে দুই ডোজ বা একটি ডোজ গ্রহণ করেছে, তারাও এই বিশেষ কর্মসূচির আওতায় টিকা নিতে পারবে। তবে সর্বশেষ টিকা নেওয়ার পর অন্তত চার সপ্তাহের ব্যবধান থাকতে হবে।

তিনি আরও বলেন, যেসব শিশুর আগে হাম হয়েছে তারাও এই টিকা নিতে পারবে। তবে বর্তমানে জ্বর বা সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি এই বিশেষ টিকাদান কার্যক্রম এক মাসব্যাপী চলবে উল্লেখ করে তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

ad300