ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
বরগুনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা ছবির ক্যাপশন: বরগুনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার "গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের" প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে - গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিনসহ সকল সদস্যকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় -

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ গোলাম হোসেন, বরগুনা সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এবং সাংবাদিক অপূর্ব রায়। এছাড়াও শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।‌ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন বলেন, “আজ আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন। প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়েরও গৌরব। শিক্ষকদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আমাদের শিক্ষার্থীরা এই সম্মান অর্জন করেছে। একই সঙ্গে সন্তানদের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থাকার জন্য অভিভাবকদেরও আন্তরিক ধন্যবাদ জানাই।”‌ প্রধান অতিথি ফজলুল হক মাস্টার বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধার যথাযথ বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠির শেষে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের উৎসাহিত করা হয় এবং নবনির্বাচিত পরিচালনা কমিটির সফলতা কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ইউনিয়ন চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

পাথরঘাটায় ইউনিয়ন চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

ad300