ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশের সময় : May 2, 2026 ইং
আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন ছবির ক্যাপশন: আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি উন্নয়নের লক্ষ্যে দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার(২মে) উপজেলার কুকুয়া ও হলদিয়া ইউনিয়নে পৃথকভাবে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গত ৮ এপ্রিল কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি প্রকল্পে মোট ৩৯৭ জন হতদরিদ্র উপকারভোগী কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন কমিটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাত মো. হাসনাইন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুম, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কুকুয়া ও হলদিয়া ইউনিয়নের কয়েক হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, খাল খননের ফলে এলাকায় সেচ সুবিধা বাড়বে, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেলেদের কল্যাণ ও সামুদ্রিক নিরাপত্তায় পাথরঘাটায় কোস্ট গার্ডে

জেলেদের কল্যাণ ও সামুদ্রিক নিরাপত্তায় পাথরঘাটায় কোস্ট গার্ডে

ad300