ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ধানের কুড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : Mar 24, 2026 ইং
আমতলীতে ধানের কুড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে হামলার অভিযোগে আমতলীতে সংবাদ সম্মেলন
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ তুলে সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাসিন্দা মো. হাসান।

গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টায় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে হাসান অভিযোগ করেন, গত ২১ মার্চ শনিবার সকাল ১০টার দিকে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে তার পিতা আয়নালী আকন ও একই গ্রামের সোনা মিয়া প্যাদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে সোনা মিয়া প্যাদার নেতৃত্বে তোতা মিয়া, আতাহার প্যাদা, বশির প্যাদা, বেল্লাল প্যাদা, মেহেদী হাসান, মাসুম প্যাদা, সোহেল প্যাদা ও জিহাদ হোসেনসহ ৮–৯ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বসতঘরে ঢুকে ভাঙচুর করে এবং তার পিতা আয়নালী আকন, ভাই সজিব, আল-আমিন, রুহুল আমিন ও মাতা রোকেয়া বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার আরও অবনতি হলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে মো. সজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান হাসান।

তিনি আরও জানান, এ ঘটনায় ২২ মার্চ রাতে সোনা মিয়া প্যাদাকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮–৯ জনকে আসামি করে তার ভাই রুহুল আমিন আমতলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্তরা পাল্টা একটি মামলা দায়ের করে তাদের মামলাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া মামলা প্রত্যাহার না করলে বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন হাসান।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে সোনা মিয়া প্যাদাসহ অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপ

বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপ

ad300