‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

চিফ হুইপের নির্দেশে বরগুনায় মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : Oct 24, 2026 ইং
চিফ হুইপের নির্দেশে বরগুনায় মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক ছবির ক্যাপশন: চিফ হুইপের নির্দেশে বরগুনায় মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক
ad728

বরগুনায় মাদক-জুয়া-কিশোরগ্যাং বিরোধী অভিযানে আটক অর্ধশতাধিক



বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নূরুল ইসলাম মনির নির্দেশনার পর জেলার বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলায় গত ২২ ও ২৩ অক্টোবর পৃথক অভিযানে ৪০ জনকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। সব মিলিয়ে বিভিন্ন অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক বা গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। সম্প্রতি নিজ জেলা বরগুনা সফরকালে চিফ হুইপ ও বরগুনা ২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। জেলার প্রশাসনসহ পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা প্রশাসনকে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় নয়টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।


এরপর, ২৩ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নে অনলাইন জুয়াবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও ১৯ জনকে আটক করা হয়। দুই দিনের পৃথক অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


এর আগে, গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি পাথরঘাটাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান জোরদারের উদ্যোগকে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এসব কার্যক্রমের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে ধারাবাহিক নজরদারি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চিফ হুইপের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলে বরগুনায় অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে গাছের নিচে আশ্রয় নেওয়া বৃদ্ধ দম্পতি: সামাজিক যোগাযো

তালতলীতে গাছের নিচে আশ্রয় নেওয়া বৃদ্ধ দম্পতি: সামাজিক যোগাযো

ad300