‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ রাশিয়ান তরুণীরা, মার্চে ফেরার প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ রাশিয়ান তরুণীরা, মার্চে ফেরার প্রতিশ্রুতি ছবির ক্যাপশন: Russian female tourists enjoying their two-day tour of Kuakata sea beach, mangrove forest, Rakhine village, and Mini Switzerland in Patuakhali.
ad728

দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক-

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন রাশিয়া থেকে আসা নয়জন তরুণী পর্যটক। দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, চরাঞ্চল, রাখাইন পল্লি ও কাউয়ারচরের ‘মিনি সুইজারল্যান্ড’ ঘুরে আনন্দঘন সময় কাটিয়েছেন তারা। ভ্রমণ শেষে আগামী মার্চে আবারও কুয়াকাটায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন পর্যটকরা। এবার সঙ্গে আনবেন আরও কয়েকজন সহকর্মীকে। কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালেহ জানান, রুশ তরুণীরা পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। প্রায় সাত বছর ধরে তারা বাংলাদেশে অবস্থান করছেন। অবসর সময়ে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন। রাশিয়ান পর্যটক নাতানিয়া কুয়াকাটাকে অসাধারণ ও মনোমুগ্ধকর স্থান হিসেবে উল্লেখ করে আবারও আসার আগ্রহ প্রকাশ করেছেন।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটার সমুদ্রসৈকতের পাশাপাশি বন, চর, দ্বীপাঞ্চল ও রাখাইন সংস্কৃতি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো গেলে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

টুরিস্ট পুলিশ জানায়, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তারা কাজ করছেন। পর্যটনসংশ্লিষ্টদের মতে, বিদেশি পর্যটকদের এমন আগমন কুয়াকাটার পর্যটনশিল্পের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে। যথাযথ নিরাপত্তা, উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটনসেবা নিশ্চিত করা গেলে কুয়াকাটা আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক-অপরাধের বিরুদ্ধে বরগুনা পুলিশের জিরো টলারেন্স: এসপি কুদ

মাদক-অপরাধের বিরুদ্ধে বরগুনা পুলিশের জিরো টলারেন্স: এসপি কুদ

ad300