‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

আমতলীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১২

  • প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
আমতলীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১২ ছবির ক্যাপশন: Police arrested 12 people in two separate cases over cocktail explosions, bus vandalism, and attacks on a BNP office in Amtali, Barguna
ad728

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর ও বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পৃথক দুই মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “বুধবার রাতে শাখারিয়া বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, “এছাড়া বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে প্রাপ্তবয়স্করা হলেন শুভঙ্কর দাস (২১) ও জাবের ইসলাম (২১)। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার মো. আরিফ হোসেন (৩০) আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল থেকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালার কাচ ভাঙচুর করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই এসব মামলা ও অভিযান পরিচালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসা হত্যার বিচারের দাবিতে আমতলীতে মশাল মিছিল

রামিসা হত্যার বিচারের দাবিতে আমতলীতে মশাল মিছিল

ad300