বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নবগঠিত কমিটি। গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬)- বরগুনা জেলা যুবদলের সভাপতি জাবেদুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক ইশতিয়াক উল জলিল সোহাগের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক নেতা এবং ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান কে. এম. শফিকুজ্জামান মাহফুজ -
উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, বিএনপি নেতা জাফরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বরগুনা পৌর শহরে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News