‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার দাবি তালতলীতে | দৈনিক শেষকথা

  • প্রকাশের সময় : Nov 14, 2026 ইং
জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার দাবি তালতলীতে | দৈনিক শেষকথা ছবির ক্যাপশন: Demand for Grants, Not Loans, for Climate-Vulnerable Countries Raised in Taltali | Daily Sesh Katha
ad728

তালতলী প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ তুলনামূলক কম দায়ী হলেও এর ভয়াবহ প্রভাবের বড় বোঝা বহন করছে দেশের উপকূলীয় জনগোষ্ঠী। তাই জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানান তাঁরা।

গত শনিবার সকাল ১১টায় বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটি, পিপীলিকার পাঠশালা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সাইকেল র‌্যালি, সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলে, বনজীবী, জলবায়ু উদ্বাস্তু, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র তালতলী-আমতলী সমন্বয়ক আরিফুর রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। তালতলী তাপবিদ্যুৎকেন্দ্রসহ জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ঘটাতে হবে। বক্তারা বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জন, টেংরাগিরি বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। সমাবেশে ধরা’র নেত্রী কমলা সরকার, পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির সম্পাদক বাবুল হাওলাদার, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তরসহ স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রতিশ্রুতির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায়"গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ" অন

বরগুনায়"গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ" অন

ad300