‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

বরগুনায় ছাত্রদল-যুবদলের কঠোর অবস্থান: রাতভর অগ্নিসংযোগ ও ব্যর্থ ধর্মঘট

  • প্রকাশের সময় : Nov 10, 2026 ইং
বরগুনায় ছাত্রদল-যুবদলের কঠোর অবস্থান: রাতভর অগ্নিসংযোগ ও ব্যর্থ ধর্মঘট ছবির ক্যাপশন: বরগুনায় কঠোর অবস্থানে ছাত্রদল-যুবদল: রাতভর অগ্নিসংযোগ, দিনভর স্বাভাবিক জনজীবন; ব্যর্থ ধর্মঘট!
ad728

বরিশাল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে বরগুনার আমতলীসহ চার উপজেলায় রাতভর অগ্নিসংযোগ, সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে দিনভর মাঠে সক্রিয় অবস্থানে ছিল ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া তালা খুলে দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থানে পাহারার মাধ্যমে ধর্মঘটের কর্মসূচি প্রতিহত করার দাবি করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে!

গত সোমবার দিবাগত গভীর রাতে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে -

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত ধর্মঘট সফল করার উদ্দেশ্যে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খান সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের আহ্বান জানান। এর পরপরই রাতের আঁধারে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। গ্রামীণ ব্যাংকের কল্যাণপুর শাখার ব্যবস্থাপক দেবরাজ পাল জানান, অফিসের কার্যক্রম শেষে তাঁরা চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দেয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অন্যদিকে, টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গতকাল সন্ধ্যায় বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেন, সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানে তালা দিলেও বিকেল ও সন্ধ্যায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তা প্রতিহত করে প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কঠোর পাহারায় রয়েছেন।

স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি -

গত সোমবার ও মঙ্গলবার দিনভর বরগুনা জেলার অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহনের চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোথাও সতর্কতামূলক অবস্থান ও পাহারা থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে ধর্মঘটের উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। সার্বিক পরিস্থিতিতে রাতের অগ্নিসংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও ঘোষিত ধর্মঘট কার্যত জনজীবন অচল করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে বরগুনায় পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এ পর্যন্ত গত দুই দিনে বরগুনা জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে- মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বরগুনায় বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে তথাকথিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি ও বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন মোল্লা, বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কবিরুর রহমান, বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও মিজান টাওয়ারের দোকানদার জুয়েল ফরাজি এবং জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাইসুল আমিন জিলান। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বরগুনায় অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিভিন্ন প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সর্বোপরি, বরগুনায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাগুলোর পর ধারাবাহিক গ্রেপ্তারের ঘটনায় জেলাজুড়ে কিছুটা স্বস্তি এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘদিনেও শেষ হয়নি তালতলীতে সড়কের কাজ: বিক্ষোভ করেন রিকশা চ

দীর্ঘদিনেও শেষ হয়নি তালতলীতে সড়কের কাজ: বিক্ষোভ করেন রিকশা চ

ad300