বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকায় বিষখালী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) এনএসআই বরগুনার কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ৫৬৭/২৬।
নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News