ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

  • প্রকাশের সময় : Apr 7, 2026 ইং
পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা ছবির ক্যাপশন: পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা
ad728
বরগুনার পাথরঘাটায় উন্নয়ন কাজ সম্পন্ন করার পরও বিলের পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগে পৌরসভার সাবেক মেয়রসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ঠিকাদার।
মঙ্গলবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ঠিকাদার মো. সেলিম ফরাজি এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন।

মামলার আসামিরা হলেন— পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন আকন, পৌরসভার হিসাবরক্ষক মো. বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার এবং সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ এপ্রিল তৎকালীন মেয়র আনোয়ার হোসেন আকনের দায়িত্বকালে ১৪ লাখ ৫৮ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে একটি উন্নয়নমূলক কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রনি এন্টারপ্রাইজ। পরে পৌরসভার বিশেষ নির্দেশনায় গত বছরের ১১ সেপ্টেম্বর কাজটি সম্পন্ন করা হয়।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, কাজ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ঠিকাদারের পাওনা ৫ লাখ ৭৮ হাজার ৬৭৪ টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছেন। একাধিকবার যোগাযোগ করেও বিলের অর্থ না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন।

মেসার্স রনি এন্টারপ্রাইজের পরিচালক ও মামলার বাদী সেলিম ফরাজি বলেন, “বৈধ প্রক্রিয়ায় টেন্ডার পেয়ে কাজ সম্পন্ন করেছি। কিন্তু আমার ন্যায্য পাওনা আটকে রেখে আমাকে হয়রানি করা হচ্ছে। পাওনা টাকা আদায় ও ন্যায়বিচারের আশায় মামলা করেছি।”

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এদিকে সাবেক মেয়র ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় পাথরঘাটা শহরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত সাবেক মেয়র ও হিসাবরক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। তবে নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার জানিয়েছেন, ঠিকাদার সেলিম ফরাজির প্রতিষ্ঠান ‘রনি এন্টারপ্রাইজ’ পৌরসভায় একাধিক কাজ করেছে, তবে তার মোট পাওনার বিষয়ে তিনি অবগত নন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

ad300