ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ ছবির ক্যাপশন: আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬
ad728
আমতলী প্রতিনিধি: "জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান—টেকসই উদ্যোগ করি বেগবান" প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ‘তারুণ্যের আলো’ যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, শিশুর পুষ্টি এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনার সিভিল সার্জন ডা. মুহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো প্রতিটি শিশুর মৌলিক অধিকার। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি মায়ের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তিনি পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জুনিয়র কনসালট্যান্ট ডা. হিমেল পাল। তিনি বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধই তার পূর্ণাঙ্গ পুষ্টির চাহিদা পূরণে সক্ষম। এ সময়ে অন্য কোনো খাবার বা পানির প্রয়োজন হয় না। একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মোস্তাফিজুর রহমান, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, সুজন—সুশাসনের জন্য নাগরিক (সুজন), আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, সাংবাদিক শিউলি মালা এবং মো. ইমরান হোসেন। আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন বলেন, শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই মাতৃদুগ্ধ পান শুরু করা এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বিকাশের সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, ছয় মাস বয়সের পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা উচিত। পাশাপাশি মাতৃদুগ্ধ নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ‘তারুণ্যের আলো’ যুব ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন প্রায় ৬৭ হা

বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন প্রায় ৬৭ হা

ad300