ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ছবির ক্যাপশন: পাথরঘাটায় আন্তর্জাতিক নারী দিবস
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বেসরকারি উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্প। নারী অধিকার, সমতা ও সম্মান প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় সিমুলেশন গেম, কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি।

সোমবার (৯ মার্চ) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মনিরুজ্জামান একাডেমি স্কুল প্রাঙ্গণে এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহযোগিতা এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইলি প্রকল্প ’নারীদের সিমুলেশন গেম, তরুন-তরুনীদের রচনা প্রতিযোগিতা, নারী-পুরুষদের কুইজ প্রতিযোগিতা এবং সমতা ও সম্মান প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকার’’ কর্মসূচির মাধ্যমে জাগোনারীর উইলি প্রকল্প আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসা. লাভলী আক্তার, প্রধান শিক্ষক, মনিরুজ্জামান একাডেমি স্কুল। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তিবর্গ, উইলি প্রকল্পের নারীদলের সদস্যবৃন্দ এবং উইলি প্রকল্পের কর্মকর্তাগন। 
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠায় অঙ্গীকার করে সুন্দর সমতাভিত্তিক সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন। এছাড়াও নারী দিবসে নারীদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী কর্তৃক বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস(উইলি) প্রকল্পটি বরগুনা সদরের তিনটি উপজেলার (বরগুনা সদর, তালতলি এবং পাথরঘাটা) তিনটি ইউনিয়নে (আয়লাপাতাকাটা, ছোটবগি এবং পাথরঘাটা সদর) বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ad300