ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আন্ধার মানিক নদীর ভাঙন রোধে তালতলীতে মানববন্ধন: তিন গ্রাম রক্ষায় ব্লক ফেলার দাবি

  • প্রকাশের সময় : Apr 6, 2026 ইং
আন্ধার মানিক নদীর ভাঙন রোধে তালতলীতে মানববন্ধন: তিন গ্রাম রক্ষায় ব্লক ফেলার দাবি ছবির ক্যাপশন: আন্ধার মানিক নদীর ভাঙন রোধে তালতলীতে মানববন্ধন: তিন গ্রাম রক্ষায় ব্লক ফেলার দাবি এলাকাবাসীর
ad728

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া এলাকায় আন্ধার মানিক নদীর ভাঙন থেকে তিনটি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শিকারীপাড়া গ্রামের আন্ধার মানিক নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিকারীপাড়া, কাজীর খাল ও নিউপাড়া গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। নদীর তীব্র ভাঙনে গ্রামগুলো রক্ষায় দ্রুত ব্লক ফেলার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগর তীরবর্তী আন্ধার মানিক নদীর ভয়াবহ ভাঙনের কারণে ইতোমধ্যে তিন গ্রামের শত শত পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে অন্যত্র চলে গেছেন। যারা এখনও বসবাস করছেন, তারাও প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।

নিউপাড়া গ্রামের শানু আকন বলেন, “ভাঙনে মোগো জমিজমা আর থাকবো না। জমি না থাকলে মোরা কী খাইয়া বাঁচমু?”

শিকারীপাড়া গ্রামের আজিজ ফকির বলেন, “ভাঙনের লইগ্যা মোগো গ্রামের ব্যামালা মানুষ ঘরবাড়ি ছাইড়্যা অন্য জায়গায় চইল্যা গ্যাছে।”

কাজীর খাল গ্রামের আম্বিয়া বেগম বলেন, “বাবা, মোরা ডরের মধ্যে আছি—কোন সময় মোগো খালেই সব লইয়া যায়।”

বক্তারা আরও বলেন, দ্রুত ব্লক ফেলে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

তালতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ুন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইমরান হোসেন ফোরকান, ইউপি সদস্য মো. আনোয়ার খান, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, সমাজসেবক আলাউদ্দিন মোল্লা ও সাংবাদিক হাইরাজ মাঝি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বি

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বি

ad300