ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় নির্মাণাধীন রাস্তার ইট খালে নিক্ষেপ: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ!

  • প্রকাশের সময় : Jun 12, 2026 ইং
পাথরঘাটায় নির্মাণাধীন রাস্তার ইট খালে নিক্ষেপ: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ! ছবির ক্যাপশন: পাথরঘাটায় নির্মাণাধীন রাস্তার ইট খালে নিক্ষেপ: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ!
ad728
নিজস্ব প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী এলাকায় নির্মাণাধীন একটি রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী সেই ইট খুলে পাশের খালে নিক্ষেপ করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের আওতাধীন ৫০০ মিটার দীর্ঘ এইচবিবি (হেরিংবোন) রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য ৪০ লাখ ২২ হাজার ৪৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে "মেসার্স এমএম" নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদার মো. এয়ারমিন নিম্নমানের ও ভঙ্গুর ইট ব্যবহার করছেন। তাদের দাবি, ব্যবহৃত ইট হাতের চাপেই ভেঙে যাচ্ছে এবং দেখতে অনেকটা চুলার মাটির মতো। এছাড়া রাস্তা নির্মাণে পর্যাপ্ত বালু ব্যবহার না করা এবং মাটির কাজেও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা নির্মাণাধীন রাস্তার ইট খুলে পাশের খালে ফেলে দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা দাবি করেন, সরকারি অর্থে নির্মিত রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মো. এয়ারমিন সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলাম বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। রাস্তার কাজে ইট ব্যবহারের আগে আমাকে অবহিত করার কথা ছিল, কিন্তু তা না করেই কাজ শুরু করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এলাকাবাসীর দাবি, নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ পুনরায় সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা-

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্

তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্

ad300