ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও মাছসহ ট্রলিং বোট জব্দ

  • প্রকাশের সময় : Apr 5, 2026 ইং
পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও মাছসহ ট্রলিং বোট জব্দ ছবির ক্যাপশন: পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও মাছসহ ট্রলিং বোট জব্দ
ad728

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি দল বরগুনার পাথরঘাটা থানাধীন বাদুড়তলা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি অবৈধ বেহুন্দী জাল, ১ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দ করা ট্রলিং বোট ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

৩ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300