ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : Aug 14, 2026 ইং
পাথরঘাটায় শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ ছবির ক্যাপশন: পাথরঘাটায় শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার সীমান্তবর্তী রায়হানপুর ইউনিয়নসংলগ্ন চরকখোলা এলাকায় শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ইমাম হাসান ও হোসাইনিয়া জামে মসজিদের পক্ষ থেকে শিশু-কিশোর ও মুসল্লিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের আগে টানা দুই সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায়কারী প্রায় ২০ জন শিশু-কিশোর ও মুসল্লির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহা. ইব্রাহীম খলীল বলেন, মহান আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস গড়ে তোলা, মসজিদমুখী করা এবং দ্বীনি মূল্যবোধের প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের কাজে সহযোগিতা করেন মসজিদের মুসল্লি ও পরিচিত ফ্রিল্যান্সার মো. বেলাল হোসাইন। আয়োজকদের দাবি, কর্মসূচি শুরুর পর থেকেই মসজিদে শিশু-কিশোরদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পাশাপাশি অন্যান্য মুসল্লিদের উপস্থিতিও বেড়েছে। ফলে পাঁচ ওয়াক্ত জামায়াতে মসজিদে আগের তুলনায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক ও অনুকরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, শিশুদের হাতে খেলনার পাশাপাশি ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টিকারী পুরস্কার তুলে দেওয়ার এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন ও মসজিদকেন্দ্রিক সামাজিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। আয়োজকরা জানান, শুরুতে এক সপ্তাহের জন্য কর্মসূচি চালু করা হলেও শিশু-কিশোর ও মুসল্লিদের ব্যাপক সাড়া পাওয়ায় তা দুই সপ্তাহে সম্প্রসারণ করা হয়। বর্তমানে এক মাসব্যাপী কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম ৪১ দিন পর্যন্ত পরিচালনার পরিকল্পনাও রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এমন উৎসাহমূলক কার্যক্রম দেশের অন্যান্য মসজিদেও চালু হলে শিশু-কিশোরদের মধ্যে নিয়মিত জামায়াতে নামাজ আদায়ের অভ্যাস তৈরি হবে। একই সঙ্গে নতুন প্রজন্ম কুরআন-সুন্নাহর শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রতি আরও আকৃষ্ট হবে এবং মসজিদ সমাজ গঠনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে আরও কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনাকে হারিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৬’ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল:শ

বরগুনাকে হারিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৬’ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল:শ

ad300