ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার শ্রমিকদল নেতা রিপন কাজী হত্যায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : Jul 6, 2026 ইং
বরগুনার শ্রমিকদল নেতা রিপন কাজী হত্যায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: বরগুনার শ্রমিকদল নেতা রিপন কাজী হত্যায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন কাজী (৩৫) হত্যা মামলার দুই অভিযুক্তকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৭, চট্টগ্রাম সদর কোম্পানির একটি যৌথ দল গত ৪ জুলাই ২০২৬ রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি মো. রাসেল কাজী (৩২) ও মো. সোহাগ কাজী (৪২)-কে গ্রেপ্তার করে। তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার কালিবাড়ী এলাকায়।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত রিপন কাজী ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। অভিযোগ রয়েছে, রিপন কাজী তার বাবার জমি বিক্রিতে বাধা দেওয়ায় অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ জুন ২০২৬ পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে রিপন কাজীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গত ২ জুলাই ২০২৬ পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

ad300