ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

গণভোটের রায় বাস্তবায়নে ও গণহত্যার বিচারের দাবিতে বরগুনায় একাধিক কর্মসূচি:

  • প্রকাশের সময় : Aug 6, 2026 ইং
গণভোটের রায় বাস্তবায়নে ও গণহত্যার বিচারের দাবিতে বরগুনায় একাধিক কর্মসূচি: ছবির ক্যাপশন: গণভোটের রায় বাস্তবায়নে ও গণহত্যার বিচারের দাবিতে বরগুনায় একাধিক কর্মসূচি:
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বরগুনায় পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত বুধবার (৫ আগস্ট) বিকেলে পৌরশহরের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সংগঠনগুলোর নেতারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ নির্মাণ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা সভাপতি গাজী হোসাইন মো. মাহমুদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। জেলা আমির মাওলানা মুহাম্মদ মহিবুল্লাহ হারুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাহমুদুল হোসাইন অলিউল্লাহর নেতৃত্বে সদরঘাট মসজিদের সামনে গণভোট বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৃথক পৃথক কর্মসূচিতে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা-

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে

বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে

ad300