ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীর পর্যটন এলাকায় সমন্বয়হীনতার কারণে নির্মাণাধীন বেঞ্চ ভাঙচুর:

  • প্রকাশের সময় : May 3, 2026 ইং
তালতলীর পর্যটন এলাকায় সমন্বয়হীনতার কারণে নির্মাণাধীন বেঞ্চ ভাঙচুর: ছবির ক্যাপশন: তালতলীর পর্যটন এলাকায় সমন্বয়হীনতার কারণে নির্মাণাধীন বেঞ্চ ভাঙচুর:
ad728
বরগুনার তালতলী উপজেলায় সরকারি দুই দপ্তরের সমন্বয়হীনতার কারণে নির্মাণাধীন বেঞ্চ ভেঙে ফেলার ঘটনা ঘটেছে, এতে রাষ্ট্রের লক্ষাধিক টাকা অপচয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় পর্যটকদের জন্য পাঁচটি কংক্রিটের বেঞ্চ নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এতে ব্যয় ধরা হয় ১ লাখ ১০ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ছিলেন সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ফরাজী এবং বাস্তবায়নের দায়িত্বে ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

গত ২৮ এপ্রিল নিদ্রা পর্যটন কেন্দ্রে পরিদর্শনে এসে বিভাগীয় বন কর্মকর্তা বেঞ্চগুলো বন বিভাগের জমিতে নির্মাণ করা হয়েছে অভিযোগ তুলে অপসারণের নির্দেশ দেন। পরে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা নির্মাণাধীন বেঞ্চগুলো ভেঙে ফেলেন।

তবে উপজেলা প্রশাসনের দাবি, বেঞ্চগুলো এক নম্বর খতিয়ানভুক্ত খাস জমিতে নির্মাণ করা হয়েছে এবং এতে কোনো গাছের ক্ষতি হয়নি। ফলে বন বিভাগের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনুস ফরাজীসহ স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেন। ইউনুস ফরাজীর অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তা চাঁদা দাবি করেছিলেন এবং তা না দেওয়ায় বেঞ্চ ভেঙে ফেলা হয়েছে।

এদিকে বন বিভাগের সকিনা বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বেঞ্চগুলো অপসারণ করা হয়েছে এবং তখন তারা জানতেন না এটি উপজেলা প্রশাসনের প্রকল্প।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম জানান, প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হওয়ার পর বেঞ্চগুলো ভেঙে ফেলা হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সমন্বয়হীনতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমিটি খাস হওয়ায় বন বিভাগের ভাঙার এখতিয়ার নেই বলেও তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে দুই দপ্তরের মধ্যে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে সরকারি অর্থের অপচয় হয়েছে, যা দুঃখজনক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর দগ্ধ একজন

আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর দগ্ধ একজন

ad300