ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ভুয়া চিকিৎসক আটক: কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশের সময় : Apr 21, 2026 ইং
তালতলীতে ভুয়া চিকিৎসক আটক: কারাদণ্ড ও জরিমানা ছবির ক্যাপশন: তালতলীতে ভুয়া চিকিৎসক আটক: কারাদণ্ড ও জরিমানা
ad728
বরগুনার তালতলী উপজেলায় চিকিৎসকের ভুয়া পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আমির হোসেন খান নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘আল-আমিন ফার্মেসি’ নামে একটি প্রতিষ্ঠানে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

অভিযানের সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার কোনো স্বীকৃত চিকিৎসা সনদ নেই এবং তিনি কখনো চিকিৎসাবিজ্ঞানে প্রাতিষ্ঠানিক পড়াশোনাও করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ভুয়া পরিচয়ে চিকিৎসা প্রদান একটি গুরুতর অপরাধ। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ad300