ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে বয়স জালিয়াতি করে একযুগ ধরে গ্রাম পুলিশের চাকরি করছেন জাফর!

  • প্রকাশের সময় : Aug 27, 2026 ইং
তালতলীতে বয়স জালিয়াতি করে একযুগ ধরে গ্রাম পুলিশের চাকরি করছেন জাফর! ছবির ক্যাপশন: তালতলীতে বয়স জালিয়াতি করে একযুগ ধরে গ্রাম পুলিশের চাকরি করছেন জাফর!
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বয়সের তথ্য জালিয়াতি করে মোঃ জাফর নামে এক ব্যক্তি প্রায় এক যুগ ধরে গ্রাম পুলিশ পদে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি অভিযোগকারীর। অভিযোগ সূত্রে জানা গেছে, কড়ইবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চা বাড়িয়া গ্রামের জাফর ২০১৪ সালে গ্রাম পুলিশ পদে নিয়োগ পান। অভিযোগ অনুযায়ী, নিয়োগের সময় তার প্রকৃত বয়স ছিল ৩৫ বছর ১১ মাস ৭ দিন, যা নির্ধারিত বয়সসীমার চেয়ে বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে তার জন্মতারিখ ছিল ২৭ মে ১৯৭৮। তবে চাকরিতে যোগদানের পর ২০১৬ সালে এনআইডিতে জন্মতারিখ পরিবর্তন করে ৪ মে ১৯৮৪ করা হয়।

বঞ্চিত চাকরিপ্রার্থী নোমান হোসেনের অভিযোগ, বয়সের তথ্য গোপন ও এনআইডির তথ্য পরিবর্তনের মাধ্যমে জাফর চাকরি নিয়েছেন। তিনি বিষয়টি তদন্ত করে জাফরকে চাকরিচ্যুত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জাফর বলেন, তিনি নিয়মিত চাকরি করছেন এবং বেতন-ভাতা পাচ্ছেন। পরিবারের সবার বয়স পরিবর্তন করে কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তালতলীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, বিষয়টি তার মাধ্যমে অবগত হয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ