ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম

  • প্রকাশের সময় : May 8, 2026 ইং
পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম ছবির ক্যাপশন: পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম
ad728
শোয়েব তাসিন, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি বাজারসহ জনবহুল এলাকায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ যুব রেড ক্রিসেন্টের সাবেক বিভাগীয় প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ) মো. সালমান, সদস্য সাকিল আহমেদ, আয়েশা সিদ্দিকা, ফারিয়া, আল আমিনসহ আরও অনেকে।

যুব রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, টিকাদান কার্যক্রমের শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন তাদের স্বেচ্ছাসেবীরা। তারা প্রতিটি বাড়িতে গিয়ে সচেতনতা তৈরি, হ্যান্ডবিল বিতরণ এবং টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা করে যাচ্ছেন।

তারা আরও বলেন, হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষার জন্য টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই নির্ধারিত সময়ে শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

পরিবেশ কর্মী ও স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম খোকন বলেন, “এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার প্রতিটি পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বদরখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

বরগুনার বদরখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ad300