ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা কলেজিয়েট বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ: অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : Aug 4, 2026 ইং
বরগুনা কলেজিয়েট বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ: অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী ছবির ক্যাপশন: বরগুনা কলেজিয়েট বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ: অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এডিসি শিক্ষা এবং বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান।

অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে শতভাগ বিদ্যালয়ে উপস্থিত থাকা শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়ে তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের ওপর। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ফলাফল প্রকাশের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আহত ৬ ডিবি পুলিশের সদস্য!

হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আহত ৬ ডিবি পুলিশের সদস্য!

ad300