ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার নান্নাসহ "বি কোম্পানির" মোট ৩জন পিস্তল ও গোলাবারুদসহ গ্রেফতার:

  • প্রকাশের সময় : Aug 2, 2026 ইং
বরগুনার নান্নাসহ "বি কোম্পানির" মোট ৩জন পিস্তল ও গোলাবারুদসহ গ্রেফতার: ছবির ক্যাপশন: বরগুনার নান্নাসহ "বি কোম্পানির" মোট ৩জন পিস্তল ও গোলাবারুদসহ গ্রেফতার:
ad728
খুলনা প্রতিনিধি: খুলনা নগরীর লাবঞ্চাড়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর বিশেষ অভিযানে বরগুনার এক বাসিন্দাসহ তিন সন্দেহভাজন সশস্ত্র অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে: এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লাবঞ্চাড়া থানার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার ইন্দুরকানীর মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদরের মো. সুজন (৩৮) এবং বরগুনা জেলার বেতাগীর মো. নান্না বেপারী (৫৭)। অভিযান চলাকালে নান্না বেপারীর বাসভবনে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত আলামত বাজেয়াপ্ত করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), পিরোজপুর ও বরগুনাসহ বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক এবং চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের জব্দকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব ---


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১০ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300