ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

  • প্রকাশের সময় : Apr 19, 2026 ইং
আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ ছবির ক্যাপশন: আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১
ad728
বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাহার সিকদার (৭৫) ও সোহেল খাঁন (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আজিজ খাঁন নামে আরও একজন। রোববার সকালে এসব ঘটনা ঘটে।

নিহত আতাহার সিকদারের বাড়ি আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এবং সোহেল খাঁনের বাড়ি তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছিলেন আতাহার সিকদার। এ সময় তিনি দেখতে পান বৈদ্যুতিক খুঁটির একটি তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে। সেটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে সকাল ৯টার দিকে তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে বৈদ্যুতিক তারে হাত দিলে সোহেল খাঁন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা আজিজ খাঁনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল খাঁনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজ খাঁনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, এর মধ্যে ছেলে মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বৃদ্ধকে তার পরিবার দাফন করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি সহায়তা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা

আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা

ad300