ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

‘সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে’—বরগুনায় সংবাদ সম্মেলনে নারীর নিরাপত্তার আবেদন

  • প্রকাশের সময় : Aug 2, 2026 ইং
‘সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে’—বরগুনায় সংবাদ সম্মেলনে নারীর নিরাপত্তার আবেদন ছবির ক্যাপশন: ‘দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই’—বরগুনায় সংবাদ সম্মেলনে নারীর নিরাপত্তার আবেদন
ad728
হাফিজুর রহমান, বরগুনাঃ ‘তালাকের পরও আমাদের জীবন থেকে আতঙ্ক কাটছে না। দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। কিন্তু সাবেক স্বামী ও তার সহযোগীদের হুমকি-ভয়ভীতির কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিন কাটছে। কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মিতু শারমিন।

রোববার (০২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন মহিমা আক্তার। এছাড়াও তার মা, ফুফু ও দুই সন্তান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মিতু শারমিন অভিযোগ করেন, সাবেক স্বামী রফিকুল ইসলাম ও তার ভাই দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। পরবর্তীতে তালাকের পর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সংসার চলাকালে ভরণপোষণের অর্থ থেকে সঞ্চয় করে দুই ছেলের নামে কেনা প্রায় আড়াই শতক জমি নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন।

মিতু শারমিনের দাবি, সম্প্রতি পাথরঘাটা থানার সামনে সাবেক স্বামী ও তার সহযোগীরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনি ও তার বোন চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আমার দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

তবে এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বা তার পরিবারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

ad300