ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

তালতলীতে ৯টি মরা খাল পুনঃখনন: কৃষিতে ফিরছে প্রাণ

  • প্রকাশের সময় : Mar 27, 2026 ইং
তালতলীতে ৯টি মরা খাল পুনঃখনন: কৃষিতে ফিরছে প্রাণ ছবির ক্যাপশন: তালতলীতে ৯টি মরা খাল পুনঃখনন:
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া ৯টি খাল পুনঃখননের ফলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য। বহু বছর ধরে পানির অভাবে অনাবাদি পড়ে থাকা বিস্তীর্ণ কৃষিজমি এখন আবার চাষাবাদের আওতায় আসতে শুরু করেছে। এতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া সমবায় সমিতির অধীনে প্রায় ১৭ হাজার ৫৫২ দশমিক ৫ মিটার খাল পুনঃখনন করেছে। প্রায় ৩ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৮৮৩ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় নলবুনিয়া খাল, চিলু মাঝির খাল, সুন্দরিয়া খাল, সুন্দরিয়া ব্রাঞ্চ খাল, তাঁতিপাড়া খাল, চামোপাড়া খাল, মৌরাবির খাল, বথিপাড়া খাল এবং পাওয়াপাড়া–মাওয়াপাড়া খাল খনন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এসব খাল দিয়ে পানি প্রবাহিত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমে খালগুলো প্রায় বিলীন হয়ে যাওয়ায় পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। ফলে এলাকার অনেক জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত।

নলবুনিয়া এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, “শত বছর আগে এখানে বড় বড় খাল ছিল। ধীরে ধীরে পলি জমে খালগুলো মরে যায়। শুকনা মৌসুমে পানির অভাবে চাষাবাদ করা সম্ভব হতো না। এমনকি পান করার পানিসহ দৈনন্দিন গৃহস্থালির কাজেও সংকট দেখা দিত। এখন খালগুলো পুনঃখনন করায় আবার জীববৈচিত্র্যে প্রাণ ফিরে এসেছে।”

সরেজমিনে দেখা গেছে, পাওয়াপাড়া–মাওয়াপাড়া খালসহ বিভিন্ন খালে এখন পানি প্রবাহিত হচ্ছে। সেই পানি ব্যবহার করে কৃষকেরা নিজেদের জমিতে নালা কেটে সেচ দিচ্ছেন। একসময় যেখানে এক ফসলি জমি ছিল, সেখানে এখন তিন ফসলি জমিতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে বিস্তীর্ণ মাঠ বোরো ধানের সবুজ চারায় ভরে উঠেছে।

শুধু ধান নয়, তালতলী উপজেলায় তরমুজের আবাদও ব্যাপক। কিন্তু পানির অভাবে অনেক এলাকায় তরমুজ চাষ সম্ভব হচ্ছিল না। খাল পুনঃখননের ফলে এখন সেই সম্ভাবনাও নতুন করে তৈরি হয়েছে।

নলবুনিয়া এলাকার কৃষক আলী হোসেন মিয়া বলেন, “খালগুলো কাটার ফলে এখন সারা বছর পানি পাওয়া যাবে। এতে বছরে তিনবার চাষ করা সম্ভব হবে। ইতোমধ্যে বোরো ধানের আবাদ শুরু করেছি, কেউ কেউ তরমুজও চাষ করছেন।”

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, “এই এলাকায় ৯টি খাল খননের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগে এখানে এক ফসলি জমি ছিল। এখন শুষ্ক মৌসুমেও কৃষকেরা পানি পাবেন এবং জলাবদ্ধতার সমস্যাও থাকবে না। কৃষিনির্ভর এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস বলেন, “তালতলীতে পানির সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে বোরো ধান ও তরমুজ চাষে সেচের অভাব ছিল। খালগুলো পুনঃখনন হওয়ায় কৃষকেরা সরাসরি উপকৃত হচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলোও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।”

তালতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় এই খালগুলো পুনঃখনন করা হয়েছে। এতে কৃষি উৎপাদন বাড়বে, জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।”

স্থানীয়দের আশা, খাল পুনঃখননের এই উদ্যোগ অব্যাহত থাকলে তালতলীর কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক ও চুরির অভিযোগে গ্রাম পুলিশের অপসারণ দাবিতে তালতলীতে বি

মাদক ও চুরির অভিযোগে গ্রাম পুলিশের অপসারণ দাবিতে তালতলীতে বি

ad300