আমতলী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছে উপজেলা মহিলা দল। গত রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মীরা খানের নেতৃত্বে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় শামসুন্নাহার মীরা খান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের র্যালি ও পথসভা
- প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মীরা খান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News