‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
০৯ নভেম্বর ২০২৬: দৈনিক শেষকথা আজকের প্রচ্ছদ ও সর্বশেষ সংবাদ তালতলীতে নিলামের আড়ালে টেংরাগিরি বনের অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ পাথরঘাটায় ডিবি পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের র‍্যালি ও পথসভা আমতলীতে সিগারেট সরবরাহে বৈষম্যের অভিযোগ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অফিস ঘেরাওয়ের ঘোষণা বরগুনায় অনুমোদনহীন ইঞ্জিন অয়েল কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার মালামাল জব্দ বরগুনায় নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত টেন্ডার বয়কটের ঘোষণা ঠিকাদারদের! আমতলীতে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১ বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ! বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জালাল-কবিরের নেতৃত্বে বিশাল র‍্যালি বামনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাজিব আব্দুল্লাহ গ্রেপ্তার! বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার বরগুনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বরগুনায় নানা আয়োজনে শ্মশান দীপাবলি উৎসব উদযাপন বরগুনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বামনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বরগুনার হোগলাপাশা কলেজে শিক্ষার বদলে গরু-ছাগলের বসবাস: ১১ কলেজে পাসের হার শূন্য বরগুনা শহরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেপ্তার

বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ছবির ক্যাপশন: বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: ‘করব সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা-২০২৬ উদযাপন করা হয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা সমবায় বিভাগ, বরগুনার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বজল চন্দ্রশীল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম টিটু মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস সাকুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরগুনা জেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সানি। সভা সঞ্চালনা করেন সমবায় পরিদর্শক আব্দুর রাজ্জাক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

ad300